নয়নের নক্ষত্র
- শুভ রাম

তুমি মোর ভোমর কাজল দুটি নয়নের ছলছল উজ্জ্বলতার নক্ষত্র,
তোমার চোখে যেন নীল আকাশের তৃষ্ণা মিশে থাকে,
তুমি আমার হৃদয়ের গভীরে বুনে থাকা অমর কাব্যের ছন্দ।

তোমার হাসির স্নিগ্ধ ছোঁয়া, যেন সকালবেলার রোদ্দুর,
শীতল বায়ুর নরম পরশে মনের সব ক্লান্তি দূরে সরায়।
তুমি আমার স্বপ্নের আঁকাবাঁকা পথের আলোকবিন্দু,
যে পথ দেখায় জীবনের নতুন এক শুভ্র দিন।

তুমি মোর ভোমর কাজল নয়নে আঁকা এক অমল দৃষ্টি,
তোমার চোখের নক্ষত্রতায় ভেসে যায় আমার সকল অনুভূতি,
তুমি আমার জীবনের চিরন্তন সেই আকাশ,
যেখানে প্রতিটি সন্ধ্যায় মিশে থাকে মনের সব খেয়ালি বাসনা।

তুমি আমার মনের গভীরে বাঁধা,
তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ,
তুমি মোর ভোমর নয়নের চিরন্তন নক্ষত্র।

—শুভ রাম


২০-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।